আন্দোলনকারীদের কটাক্ষ, দিল্লি পুলিশের প্রশংসা—ভাইরাল মুকেশ খান্নার ভিডিও?
‘শক্তিমান’ খ্যাত অভিনেতা মুকেশ খান্না তাঁর সাম্প্রতিক ইনস্টাগ্রাম ভিডিও বার্তায় দিল্লি পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন। একই সঙ্গে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP) নামের একটি সংগঠনের আন্দোলনকে ঘিরে আন্দোলনকারীদের কটাক্ষও করেছেন বলে দাবি করা হচ্ছে।
সম্প্রতি দিল্লিতে CJP-র কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। ঘটনায় পুলিশের পদক্ষেপ এবং আন্দোলনকারীদের আটক করার বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা ও বিতর্ক।
মুকেশ খান্নার ভিডিও বার্তাকে ঘিরে এবার সামাজিক মাধ্যমেও চর্চা শুরু হয়েছে। পুলিশের পদক্ষেপ নিয়ে তাঁর মন্তব্য এবং আন্দোলনকারীদের প্রতি তাঁর কটাক্ষ—দুই বিষয়ই নজর কেড়েছে নেটিজেনদের।