৩১ অক্টোবর শিয়ালদহে বঙ্গসেনার বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক

আগামী ৩১ অক্টোবর শিয়ালদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজনের ডাক দিয়েছে বঙ্গসেনা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচিতে বাংলাদেশ থেকে বিতাড়িত ও নির্যাতনের শিকার হয়ে ভারতে আশ্রয় নেওয়া বিভিন্ন রাজ্যের বঙ্গসেনা সদস্যরা উপস্থিত থাকবেন।

আয়োজকদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শিয়ালদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশের পর সেখান থেকে পদযাত্রার মাধ্যমে বাংলাদেশ উপ-হাইকমিশন পর্যন্ত যাওয়ার পরিকল্পনা রয়েছে। এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা, অধিকার এবং নির্যাতনের অভিযোগের বিষয়গুলি তুলে ধরার বার্তা দিতে চায় সংগঠনটি।

বঙ্গসেনার পক্ষ থেকে সমস্ত সনাতনীদের এই কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। সংগঠনের বক্তব্য, ঐক্যবদ্ধভাবে নিজেদের দাবি তুলে ধরতে এবং আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিতেই এই সমাবেশের উদ্যোগ।

বঙ্গসেনার আহ্বান: “৩১ অক্টোবর শিয়ালদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগ দিন। ঐক্যবদ্ধ হোন, সনাতনী হিন্দুদের অধিকার ও নিরাপত্তার দাবিতে সরব হোন। বাংলাদেশে হিন্দু রাষ্ট্র বঙ্গভূমি গঠনের লক্ষ্যে আসুন সবাই এক হয়ে এই কর্মসূচিকে সফল করি।"

জয় বঙ্গভূমি! জয় বঙ্গসেনা!